সঙ

ধর্মের এমন অভিনব প্রয়োগ আগে কখনও দেখিনি । তোমরা যে ধর্মীয় বাণীর দেয়াল তুলেছো, তা ভেদ করার কোনো কৌশল জানা নেই । আর কত রঙে রাঙাবে ধর্মকে ? আর কতটা ফুলে উঠবে - মৃত লাশের মতো ? যে লাশের জন্য এত আয়োজন, সেটা তো তোমাদেরই হাতে । তোমরা লাশের ওপর যে পাথর চাপা দিয়ে রেখেছ, সেই পাথর আজ লাশের থেকে হালকা । আহা কত সাজসজ্জা । তোমরা কি দেখেছ এ সময়ের নির্যাস ? তোমরা ছুটে চলেছ এমন কিছুর পেছনে, যার অস্তিত্ব এখনো নেই । তোমরা নক্ষত্রের দিকে অগ্নিশিখা ছুড়েছো । অথচ সেই নক্ষত্রের তাপেই তোমাদের নীল রক্ত বিবর্ণ হচ্ছে । তোমরা শহরের নির্মল বাতাসকে পশ্চিমমুখী করেছ, আর সূর্যের আলোকে করে তুলেছ চির অনাগত । তোমরা কি পারবে লুকাতে সেই অন্ধকার, যা তোমাদের নিজের হাতেই সৃষ্টি ? তাঁরা গুলো পারবে কি তোমাদের বিচার এড়াতে ? যেখানে তোমাদের নিঃশ্বাসহীন প্রার্থনা শুধু ধ্বংসের ।

শকুনের চোখের মোহে, কেউ জন্ম নেয়নি রক্তমাখা সঙ্গী হতে । দাবানল থামাতে তোমাদের বৃক্ষ থেমে যাবে, কিন্তু তোমরা কোথায় থামবে ? জানি, থামবে না -- । তোমাদের মৃত্যুই যেন একমাত্র মুক্তির পথ । তবে এই মুক্তি কি চূড়ান্ত সমাধান ? না, কারণ তোমাদের পোড়ানো ছাই ধ্বংস করবে জগতের প্রতিটি হাইড্রোজেন, তৈরি করবে আগুনে ভরা এক সাগর । যেখানে ঢেউ নয়, উঠে আসবে অগ্নিকুণ্ডলী ।

তোমাদের জন্ম শুধু ধ্বংসের ।
শুধু ধ্বংসের ।
শুধু ধ্বংসের ।

হত্যা

খুনিরা এ শহরে লেকের ধারে অভিজাত এলাকায় সুউচ্চ ভবনে বসে কফি পান করছে । বহুমুখী ব্যস্ততার মধ্যে কিছু সময় বের করে হত্যা বাস্তবায়ন পরিকল্পনা করার জন্য তারা একত্রিত হয়েছে । শহরের অপর পাশে আবদ্ধ ঘরে হতভাগ্য ব্যক্তি নিজের হত্যা নিয়ে শঙ্কিত । বহু সংকটে এ শহরের প্রখর আলোর মধ্যে সে তার নিজের রংটি নির্ণয় করতে পারেনি, এ দায় তার নিজের । এই শহরে যে লাশটা থাকবে না, সেই সংবাদে তাদের উচ্ছ্বাসিত রূপ হবে আরও উজ্জ্বল-----

কাল

কালনিদ্রার পূর্বে এই অবস্থায় দেখা হবে
উৎকণ্ঠায় থাকবে না যে কোন নাম
ধর্মাত্মার খোলস রুখতে পারবে কি ?
হয়ত পারবে, কারণ তারা যে উপরিক---
স্ট্রাকচারাল স্থপতি "খ" দেখা হবে, সূর্যের সাতাশ দশমিক পাঁচ পূর্ণ প্রদক্ষিণের পূর্বে

পরাভূত

মানুষের ভিড়ে হারানো, আঁধার অনুভূতি অচেনা ।
অদৃশ্য স্রোতের সুরে থমকে ওঠে ছায়া,
নীরব ক্রোধে জাগে হৃদয়ের হতাশা ।
হৃদয়ে ওঠা অন্তঃস্বর, চোখে ভাসা কথা ।
বিরতির এই অমল স্পন্দনে, আবার নিজেকে দেখা ।
কঠিন যুদ্ধে পরাজিত, কোন শব্দের সন্ধান ।